Saturday, January 3, 2015

ভালো মানুষেরা ভালো থাকুক

২০১০ সালের মাঝামাঝি সময়ের কথা, ডিপার্টমেন্ট থেকে ২দিনের একটা অফিশিয়াল কাম এক্সকারশান ট্যুর ছিল গিমোতে। প্রথমদিন খুবি এক্সাইটিং কাটলেও, ল্যাব থাকায় একদিন থেকেই পরদিন ভোর সকালে আমাকে ফিরে আসতে হবে। যেহেতু একা ফিরে আসবো, পাবলিক বাসে ফেরা লাগবে; কিন্তু আমার কাছে ক্যাশ ছিলনা, ওইসময় বাসভাড়া ক্যাশ পে করতে হতো। যখন খেয়াল করলাম আমার কাছে ক্যাশ ক্রোনার নেই, ততোক্ষণে গেস্ট-হাউজের ক্যাশিয়ার চলে গেছেন। ক্লোজ কলিগ যারা ছিল, কারো কাছেই একজনের বাসভাড়ার জন্য যথেষ্ট ক্যাশ নাই। রিসেপশনের মেয়েটা আন্তরিকভাবে দুঃখ জানালো, যেহেতু ক্যাশ ক্লোজড, সে সাহায্য করতে পারছে না বলে তার আফসোসটা বেশ আন্তরিক মনে হলো।
কাছাকাছি ক্যাশ মেশিন প্রায় ৩০-৪০ মিনিট হাটা পথ, অচেনা জায়গা, রাত প্রায় ১২টা। ভালোই বিপদে পড়লাম, কি করা যায়? ভাবছি। হঠাৎ মেয়েটা বল্লো, ‘তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো, যেহেতু আমার গাড়ি আছে, যেতে আসতে বেশি সময় লাগবে না’। হাফ ছেড়ে বাচলাম, যদিও অপরিচিত কারো সাহায্য নিতে হচ্ছে ভেবে একটু খচখচ করছিলো মন। যাই হোক, মেয়েটা হাতের কাজ কিছুটা গুছিয়ে, অন্য কাউকে রিসেপশানের দায়িত্ব দিয়ে আসলো, ওর সাথে যাচ্ছি, মেয়েটা জার্মান, কাজের জন্য সুইডেন থাকছে, আসা যাওয়া পুরোটা সময় অনেক কথা বার্তা হলো। তো এক সময় বেশ কৌতূহলের বশেই জিজ্ঞেস করলাম, তুমিতো আমাকে চিনো না, সম্ভবত আমাদের অন্য কোনদিন আর দেখাও হবে না, তুমি আমাকে কেনো সাহায্য করলে (specially it needed lots of efforts!)।
এর উত্তরে মেয়েটা যা বলেছিলো কথাটা যেন আমার সারা জীবন মনে থাকে। মানুষের চিন্তা চেতনা, বিবেক কতটা শক্তিশালী ও পরিস্কার হতে পারে চমকে গিয়েছিলাম। মেয়েটা বল্লো, '‘একজন মানুষ যদি অন্য একজনের জন্য কিছু করতে প্রস্তুত না থাকে, তাহলে তার নিজের কোনদিন অন্যের থেকে কিছু এক্সপেক্টাশান থাকা নৈতিক না''।
জার্মানরা পরিশ্রমী, বেশ সৎ এবং খানিকটা ঘাড় ত্যারা টাইপ (ফোকাসড অর্থে) বলেই জানতাম, ওইদিন মেয়েটার নৈতিকতা বোধ, জার্মানদের সম্পর্কে আমার শ্রদ্ধাবোধকে নতুন মাত্রা দিলো, সৌভাগ্যজনকভাবে কলিগদের মধ্যে অনেক জার্মান পেয়েছি এবং তাদের সম্পর্কে উচ্চ ধারণটা এখনো বদলায়নি।
জার্মানদের ভিড়ে এসে অনেকদিন পরে হঠাৎ মেয়েটার কথা মনে পড়লো, যদিও নামটা আজ মনে নেই। ভালো মানুষগুলো ভালো থাকুক!

নববর্ষ ভাবনা

চারিদিকে ইলিশ নিয়ে মাতম দেখছি। একদল ইলিশের উচ্চমুল্য নিয়ে কৌতুক করছে;
ইলিশ ফ্লেভারড পাঙ্গাস হলেও নাকি চলবে, তবুও নববর্ষে ইলিশ চাই। আরেকদল ইলিশে ফরমালিন হেতু ইলিশহীন নববর্ষ চাচ্ছে। ইলিশ আমার সবচেয়ে প্রিয় মাছ। প্রিয় ইলিশকে নিয়ে জাতির এমন মাতামাতি উপভোগ্য। কিন্তু কেন জানি ইলিশের কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেলো, দক্ষিণাঞ্চলের যেসব জেলেরা আমাদের ইলিশের ক্রমবর্ধমান চাহিদা জোগান দিয়ে যাচ্ছেন, যাদের অপরিসীম কষ্ট ও বিপদসংকুল কাজের বিনিময়ে আমরা পান্তা ভাতে ইলিশ ভাজা খাই, তাদের কথা মনে পড়ে যাচ্ছে।
একবার এক জেলে পাড়ায় গিয়েছিলাম, কয়েকজন জেলের সাথে কথা হল। এক একজন জীবন যুদ্ধে পোড় খাওয়া মানুষ। আমি যখন তীব্র রোদ থেকে বাচার জন্য মাথায় ক্যাপ পড়েছি, বৃদ্ধ চাচার মাথার উপর ছিল একটা গামছা। গরম বালুর উপর খালি পায়ে দাঁড়ানো যাচ্ছিলো না, অথচ তাদের বেশির ভাগেরি দেখলাম পায়ে স্যান্ডল নেই, জামাকাপড়ে জীর্ণ দশা। গায়ের রঙ জ্বলে গেছে। যে বয়সে হয়তো শহুরে একজন চাকুরের বিশ্রামে যাবার কথা ছিল, সে বয়সে এখনো তাকে ঢেউ ভাঙতে হয়। জীবন হাতের মুঠোয় নিয়ে তাকে জাল ফেলতে হয়, টেনে তুলতে হয় আমার পাতের তাজা ইলিশ।
তাদের কষ্ট গুলো আমরা চোখে দেখিনা, মিডিয়া গুলো ওদের কথা কম বলে। তাদের নিয়ে কারো যেন ভাববার সময়ও নেই। কল্পনা করেই তাই তাদের কষ্টগুলোর ভয়াবহতা অনুভব করছি। একবার একটু কল্পনা করে দেখুন তো, হাত-পা বেধে একটা লোককে সমুদ্রে ছুড়ে ফেলে দিচ্ছে দস্যুরা, একজন মানুষ হাত পা বাধা অবস্থার নোনা পানির সাথে যুদ্ধ করছে, ক্রমাগত তার নাকে মুখে পানি ঢুকে পড়ছে, ধীরে ধীরে ফুসফুস থেকে শেষ দমটুকু বেড়িয়ে যাচ্ছে, লোকটা মারা যাচ্ছেন। উপকূলীয় এলাকায় যখন টর্নেডো হচ্ছে, ঝড় হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, আমাদের আবহাওয়া অফিস মানুষগুলোকে মাঝে মাঝেই ভুলভাল সংকেত দিচ্ছে। সংকেত প্রচার ও আপদকালীন সময়ে জেলেদের উদ্ধার নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। নদীতে বলেন, সমুদ্রে বলেন কোথাও নিরাপত্তা দেয়ার জন্য কারো কোন দায়বদ্ধতা দেখি না। এরা যেন সঙ্কুলতার মাঝে যুদ্ধ করে আমাদের জন্য মাছ ধরে আনবে, আমাদের পাতে তুলে দেবে, বিনিময়ে তারা বেচে থাকার নুন্যতম ডাল-ভাতের যোগান পাবে। এই কি মানুষ হয়ে বেচে থাকা?
তৈরি পোশাক উন্নত দেশেগুলোতে বাংলাদেশের একটি পরিচয়। যখন শুনে আমি বাংলাদেশ থেকে এসেছি, অনেককে পেয়েছি যারা গার্মেন্টস নিয়ে কথা বলেন, আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের নিয়ে কথা বলে; সচেতনতাটা লক্ষ্য করি। ইউরোপের ভোক্তা হিসেবে ওরা সুদূর বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে যতটা সচেতন, আমরা ছোট্ট একটি ভৌগলিক সীমানার মধ্যে বাস করেও, যে লোকটি আমার পাতে দৈনিক মাছ তুলে দিচ্ছে তার কথা ভুলে যাই। ২০০ কি মি দূরের যে মানুষটি তার সাথে আমার কত সীমানার ব্যবধান?!
ইলিশময় বা ইলিশহীন যেভাবেই কাটুক, আপনাকে শুভ নববর্ষ!

নদী জীবন


জীবন নদীর মতন, বয়ে চলে
ঘরগুলো চরের মতন, পলি জমে
জেগে উঠে জীবনের মাঝে
স্তরে স্তরে সেজে উঠে সময়ের স্রোতে
পথিক গৃহী সাজে, আবাদ করি জীবনের স্বপ্ন
হাসি খেলা মাঝে জীবনের উষ্ণতা ছড়ায় চারিপাশে
কাশের বনে শরৎ লাগে, রেণু ছড়িয়ে বাতাসে
জীবনের নদী পাশে


কূল ছাপানো প্লাবনে বা ঝরে
কোন এক বিধ্বংসী ভাঙনের প'রে
রয়ে যায় স্মৃতি কারো
এই খানে ছিলো কারো মায়া
হৃদয়ে উষ্ণতা ছিলো ছিলো স্বপ্ন ছায়া
রং ছিলো, সুর ছিলো, ঘরে ঘরে দীপ ছিলো
নৈশব্দের মাঝে শুধু বাজে যেন বাতাসের হাহাকার
রাত্তিরে কেবলি পাখিরা বাসা বানায়


অদ্ভুত জীবনের নদী, থামা নেই
আছে শুধু ভাঙ্গা গড়া, সমতা নেই
একে দেয় তো তাকে খায়,
কোথায় শুরু কোথায় শেষ?
কারে ধরে তো কারে ছাড়ে
কে নিরনাইবে
আজ যারে তুমি আপন করেছ
কালকে করেছ পর


নতুন স্রোতের চলনে জীবন এগোয়
হয়তো গড়ে তোলে আবার বসতি কোন
আবার কোন জাম-জারুলের ছায়ায়
নয়তো জীবন হারিয়ে ফেলে নদীটাকে
টাইলসে মোড়া পুলের চকচকে জলে
খুজে নেয় সুখ কারো কোমল পা
হিমায়িত বাতাসে জীবন হয় স্বস্তিময়


জলের পথিক আরো ভেসে চলে
যমুনা-মেঘনা হয়ে সমুদ্রে মেশে
নোনা জলে যেন তার কপালের লেখন 

Call for strength


It's raining here a lot.
Might be too sunny somewhere else.
It's summer in Uppsala
I know winter in AddisAbaba
It's might be wildfire in LA
While sprouting flowers in the bay

If it's only burning my heart,
While, smile on her face;
If it's the nature who choose
one cry, other do fly
Oh lord, just give me the strength
to carry it, until I'm ablazed. 

Secret Lover


You smile, I love it
You do cry, I love it
You are funny, I love it
You are adorable, I love it
Simply I dont tell it,
Should be someone,
a secret lover!

You are crazy, I love it.
You are sad, I love it.
You are strong, I love it.
You are weak, I love it.
Simply I dont tell it,
Should be someone,
a secret lover!

Love pays back


Had been growing with enemies
With time the number increased
No enemy could stop me smiling
No arrow did pierce my body

I was a protesters
Protesing always against bad and shits
No power could bow me down
No bullet could hit me so far

Being a free traveler with strange paths
Traveling day and night, in unkwon territories
No robber had stopped me ever
No knife has cut me deeper

Had many events with adrenalin rush
from very close to death few times
Still I'm alive
those didn't take me down

I was a lover, loved you pretty much
Gave you the heart, needed rest and peace
You took quite good care of it indeed!
No empathy can stop it bleeding and cry

ভুলে থাকা জীবন

বড় এক ভুল সময়ে হেঁটেছি পথে,
বারে বারে ঘুরে চলেছি ভুল সীমানায়।
বড় এক ভুল দুয়ারে নেড়েছি কড়া,
ফিরে ফিরে চেয়ে থেকেছি ভুল আলেয়ায়।
বড় এক ভুল করে চিনেছি যারে,
ক্ষণে ক্ষণে তার শুদ্ধি খুজেছি ভুল সংজ্ঞায়।