জানো, আমি এখন ঠিক তোমাকেই দেখছি?
জানি যত দেখবো, কষ্টগুলো আরও কষ্টতর হবে,
পিঞ্জরে আটকে থাকা বায়ু ফুসফুসটাকে শুধু বিষিয়েই তুলবে,
দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।
হয়তো আরও কিছু সিগারেট পুড়বে,
কিছু কালো ধোয়া হবে
তাতে যদি পৃথিবী আরও কিছুটা উষ্ণ হয়ে উঠে,
যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও কিছুটা বেড়ে যায়?
যেতেই পারে, কিন্তু নীলাকাশের অসীমতায় এইযে চেয়ে থাকা,
তার কি কোন কিনারা হবে?
এই যে আমার কষ্ট গুলো, ছোট বড় দীর্ঘশ্বাস
তার কি কিছু নিস্পত্তি হবে?
No comments:
Post a Comment