সহজ নয়নে, সহজ দেখা
সহজ প্রাণে, সহজ লেখা
সহজ জোয়ারে, সহজ চাওয়া
সহজ সূরে, সহজের গান গাওয়া
সহজ হাসিতে, সহজ ভালোবাসি
সহজ কথায়, সহজের হাতছানি
সহজ বিশ্বাসে, সহজের শ্বাস
সহজ হৃদয়ে, সহজের আশ
সহজ তুমিতে, সহজ আমি
সহজ মনেতে, সহজ অনুভূতি
সহজ রঙে, সহজ ছবি
সহজ কবিতায়, সহজ কবি
সহজ মাটিতে, সহজ ফসল
সহজ মেঘেতে, সহজ জল
সহজ ঘাসেতে, সহজ চাদর
সহজ মমতায়, সহজ আদর
সহজ পথে, সহজ জীবন
সহজ ভাবনায়, সহজ ভ্রমণ
সহজ ধারায়, সহজ প্লাবন
সহজ পলিতে, সহজ ভাঙন
সহজ রাতে, সহজ কালো
সহজ ভোরে, সহজ আলো
সহজ দুপুরে, সহজ খর-রৌদ্র
সহজ বিকেলে, সহজ সূর্যাস্ত
সহজ প্রণয়ে, সহজ সমর্পণ
সহজ বিরহে, সহজ স্মরণ
সহজ দায়ে, সহজ মুক্তি
সহজ ছাড়নে, সহজ শক্তি
সহজ আগুনে, সহজ দহন
সহজ জালায়, সহজ মরণ
সহজ ক্ষুধায়, সহজ হলো সুখ
সহজ দেহে আমার, সহজের অসুখ
No comments:
Post a Comment